উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

১০ নভেম্বর ২০২৫, ০১:৩০ PM
মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণ

মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণ © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসায়িক প্রতিষ্ঠানে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১১ নভেম্বর) সকাল ৭টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মোটরসাইকেলযোগে দুই আরোহী এসে স্যার সৈয়দ রোডে অবস্থিত ফরিদা আক্তারের প্রতিষ্ঠানের ভেতরে একটি ককটেল নিক্ষেপ করেন এবং রাস্তার ওপর আরেকটি ককটেল ছুড়ে দেন। মুহূর্তেই উভয় ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়।

আরও পড়ুন: ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

বিস্ফোরণের ঘটনায় কেউ আহত বা হতাহত হননি বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে ঘটনাস্থলের কেয়ারটেকার ও আশপাশের বাসিন্দারা বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকা পরিদর্শন করে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, সকালের দিকে গলির ভেতরে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টার ব্যবসায়িক প্রতিষ্ঠান লক্ষ্য করে দুষ্কৃতিকারীরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। ঘটনাস্থলে আমাদের পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

 

স্ত্রীর স্পর্শকাতর অঙ্গে ছুরিকাঘাতের অভিযোগ, গ্রেপ্তার স্বা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জেন্টল পার্কে চাকরি, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সুপার এল নিনোর তাণ্ডবে ৬ মাসে ৪ লাখ ৫০ হাজার মানুষ নিহতের শ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে সাইফউদ্দিনের বদলি আলিস
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসক সেজে রোগী ভাগানোর সময় নারী আটক
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
নীল দলের সাবেক সভাপতিকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬