গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

০৯ নভেম্বর ২০২৫, ০৩:৩৮ PM
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ১৪৪ ধারা জারি © টিডিসি সম্পাদিত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় সম্ভাব্য সংঘর্ষ ও আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

রবিবার (৯ নভেম্বর) দুপুরে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ্ তমাল স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এর আগে শনিবার (৮ নভেম্বর) তার দাপ্তরিক সিল ও স্বাক্ষরে এ আদেশ জারি করা হয়। 

জারিকৃত আদেশে জানানো হয়, আগামী রবিবার (৯ নভেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সাঘাটা উপজেলা ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে।

আরও পড়ুন: পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেবে আগামী সরকার: অর্থ উপদেষ্টা

আদেশে বলা হয়েছে, ওইদিন মো. নাহিদুজ্জামান নিশাতের মোটরসাইকেল শো-ডাউনকে কেন্দ্র করে দুটি গ্রুপ পরস্পর বিরোধী অবস্থানে রয়েছে। এতে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, এই সময় এলাকায় সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে।

তবে এই আদেশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে আদেশে জানানো হয়।

 

এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা খাবারে যে ভুলগুলো করবেন না
  • ১৪ নভেম্বর ২০২৬
গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোয় সাড়ে ১৬ হাজার আসন, কোন বিশ্ববিদ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950