আলোচিত আওয়ামী লীগ নেত্রী ঝুমা গ্রেপ্তার

০৫ নভেম্বর ২০২৫, ১১:১৮ AM
দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা

দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা © সংগৃহীত

দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ০৭ (সাত) নেতাকর্মী গ্রেফতার করে পুলিশ।

আজ বুধবার (৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ঝুমা তালুকদার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক। তিনি এ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের মেয়ে। 

দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার প্রার্থীকে পরাজিত করেছিলেন তিনি।

আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ওরফে ঝুমা তালুকদার পদত্যাগ করেছেন। পরে দ্বাদশ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন তিনি।

৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুতিদের
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কত? 
  • ১৩ অক্টোবর ২০২৬
৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
  • ১৩ অক্টোবর ২০২৬
এনআরবিসি ব্যাংকে ৬ পদে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ দুই স…
  • ১৩ অক্টোবর ২০২৬
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে ৭ পদে চাকরি, আবে…
  • ১৩ অক্টোবর ২০২৬