রাজশাহী মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা

০১ নভেম্বর ২০২৫, ০১:০৭ PM , আপডেট: ০১ নভেম্বর ২০২৫, ০১:১২ PM
বাংলাদেশ জাতীয়তাবাদী দল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল © ফাইল ছবি

রাজশাহী মহানগর বিএনপির ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মামুনুর রশিদ মামুনকে সভাপতি এবং মাহফুজুর রহমান সফিক রিটনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাজশাহী মহানগর বিএনপির ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মামুনুর রশিদ মামুনকে সভাপতি এবং মাহফুজুর রহমান রিটনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি, এ সভা কী, কেন ডাকা হয়?

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে। আংশিক কমিটির নেতারা হলেন- সভাপতি মামুনুর রশিদ মামুন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওলিউল হক রানা, মো. আলী আশরাফ মাসুম, সফিকুল ইসলাম সাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন ও জয়নাল আবেদিন শিবলী।

এছাড়া সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হুদা মন্টু, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু, ১ নম্বর সদস্য এরশাদ আলী ঈসা ও মো. মাইনুল আহসান পান্না।

আড়াই বছর পর বিভাগ থেকে চেয়ারম্যান পেল ঢাবির সাংবাদিকতা বিভাগ
  • ২৪ নভেম্বর ২০২৬
টেলিভিশন সাংবাদিকদের ‘ইউটিউবার’ বলায় বাগ্‌বিতণ্ডা, হামলায় আ…
  • ২৪ নভেম্বর ২০২৬
সিট দখলকে কেন্দ্র করে পাবিপ্রবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্…
  • ২৪ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সার্চলাইট জ্বালিয়ে বিজিবির কড়া নজরদারি, পা…
  • ২৪ নভেম্বর ২০২৬
আ. লীগ বিরোধী স্লোগান দিয়ে জামায়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগ …
  • ২৪ নভেম্বর ২০২৬
নোয়াখালীর স্বর্ণদ্বীপে কাল তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর…
  • ২৩ নভেম্বর ২০২৬