ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি, এ সভা কী, কেন ডাকা হয়?

০১ নভেম্বর ২০২৫, ১২:৪৩ PM
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ © সংগৃহীত

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আগামী মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হবে।

শনিবার (১ নভেম্বর) সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আসিফ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, ফুলকোর্ট সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতিসহ বিচার বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশের সংবিধানের রক্ষক ও ব্যাখ্যাকারী হিসেবে সুপ্রিম কোর্ট রাষ্ট্রের বিচারব্যবস্থার সর্বোচ্চ স্তর। প্রধান বিচারপতি বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের সর্বোচ্চ এই আদালতে দুইটি বিভাগ—আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ বিচার কার্যক্রম পরিচালনা করে থাকে। এই দুই বিভাগের সব বিচারপতি অংশ নিলে সেই সভাকে ‘ফুলকোর্ট’ সভা বলা হয়। প্রধান বিচারপতির এখতিয়ারেই এ সভা আহ্বান করা হয়।

ফুল কোর্ট সভা কী, কেন ডাকা হয়?
সুপ্রিম কোর্টকে বাংলাদেশের সংবিধানের রক্ষক এবং ব্যাখ্যাকারী বলা হয়। বিচার বিভাগের সর্বোচ্চ স্তর এই সুপ্রিম কোর্ট। আর, প্রধান বিচারপতিই বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

দেশের সর্বোচ্চ এ আদালতে দুইটি বিভাগে বিচার কার্যক্রম পরিচালিত হয়। এ দুটি বিভাগ হলো আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ। এই দুই বিভাগের সকল বিচারপতির অংশগ্রহণে যে সভা অনুষ্ঠিত হয় তাকেই 'ফুল কোর্ট' সভা বলা বলা হয়।

বিচার বিভাগের প্রধান নির্বাহী হিসেবে এই সভা আহ্বানের এখতিয়ার প্রধান বিচারপতির। ‘ফুল কোর্ট’ বৈঠকে বিচার বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে সবার সঙ্গে আলোচনা করেন প্রধান বিচারপতি। অনেক সময় জরুরি বিষয়ে সিদ্ধান্ত নিতেও এ সভা আহ্বান করা হয়ে থাকে।

৩৮৩ জনকে বিসিএস শিক্ষা ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ক…
  • ২৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ম্যাচ অফিসিয়াল যারা
  • ২৫ অক্টোবর ২০২৬
আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ প্রকল্পের…
  • ২৫ অক্টোবর ২০২৬
ই-টিন থাকলেই গুনতে হচ্ছে জরিমানা, যা জানা যাচ্ছে
  • ২৫ অক্টোবর ২০২৬
বিজেএস পরীক্ষার্থীদের জন্য বাস সার্ভিসের দাবিতে ইবি ছাত্রদল…
  • ২৫ অক্টোবর ২০২৬
হঠাৎ কেন গোলাপি জার্সি পরে মাঠে নামল পাকিস্তান?
  • ২৫ অক্টোবর ২০২৬