তারেক রহমানের ৩১ দফা শুধু বিএনপির নয়, গোটা জাতির মুক্তির রূপরেখা— হাসান উদ্দিন সরকার

৩১ অক্টোবর ২০২৫, ১০:৩৭ PM
টঙ্গীর এরশাদ নগর জাগরণী উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশ

টঙ্গীর এরশাদ নগর জাগরণী উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশ © সংগৃহীত

বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন বলেছেন, তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা শুধু বিএনপির নয়, গোটা জাতির মুক্তির রূপরেখা। টানা ১৬ বছরের দুঃশাসন ও দলীয়করণে রাষ্ট্র আজ পঙ্গুত্ব বরণ করেছে। জনগণের অধিকার ফিরিয়ে এনে রাষ্ট্র পুনর্গঠন করাই আমাদের লক্ষ্য।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে টঙ্গী পূর্ব থানা এলাকার ৪৯নং ওয়ার্ডের এরশাদ নগর জাগরণী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

হাসান উদ্দিন সরকার বলেন, আমরা ক্ষমতা চাই না, চাই জনগণের ভোটাধিকার। শহর থেকে গ্রাম পর্যন্ত সবাইকে এখন ঐক্যবদ্ধ হতে হবে। এই আন্দোলন মানুষের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, দুর্নীতি, লুটপাট, দুঃশাসন ও গুম-খুন-অপহরণের দায়ে স্বৈরাচার শেখ হাসিনাকে শতবার ফাঁসি দিলেও বিচারের হক আদায় হবে না। জনগণের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান সফল না হলে দেশ করদরাজ্যে পরিণত হতো।

মো. বাবুল চৌধুরীর সভাপতিত্বে ও মো. সোহেল চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন আব্দুর রহিম খান কালা, মো. বাবর আলী, আজিজুল হক রাজু মাস্টার, শেখ মো. সুমন ও সরকার শাহনূর ইসলাম রনি। 

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের নেপথ্যে শেখ হাসিনার সঙ্গ…
  • ২৩ জুলাই ২০২৬
আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থাকবেন নেহা কক্কর
  • ২৩ জুলাই ২০২৬
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
  • ২৩ জুলাই ২০২৬
অফিসার পদে নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ
  • ২৩ জুলাই ২০২৬
১৫ জেলায় বাড়ছে নদীর পানি, বন্যা পরিস্থিতি নিয়ে নতুন বার্তা
  • ২৩ জুলাই ২০২৬
২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরক…
  • ২৩ জুলাই ২০২৬