রাজধানীতে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

৩১ অক্টোবর ২০২৫, ০৪:০৪ PM
মেজবাহুল ইসলাম

মেজবাহুল ইসলাম © সংগৃহীত

ঢাকার মগবাজার রেলগেট এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলামকে আটক করেছে পুলিশ। এসময় ১৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একটি দল মগবাজার রেলগেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে। দায়িত্বরত কর্মকর্তা এসআই শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মেজবাহুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের সভাপতি।

আরও পড়ুন : পুলিশ একাডেমি থেকে পালিয়েছেন ডিআইজি এহসানুল্লাহ

পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে সংগঠনটির কয়েকজন নেতাকর্মী মগবাজার এলাকায় মিছিলের উদ্দেশ্যে সমবেত হন। এসময় সিটিটিসি ইউনিটের সদস্যরা অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে। প্রাথমিকভাবে আটকদের জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে কী কারণে বা কোন অভিযোগে তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি পুলিশ।

জানা যায়, জুলাই আন্দোলন চলাকালে মেজবাহুল ইসলাম আন্দোলনকারীদের প্রকাশ্যে হুমকি দেন। এছাড়া ১৪ জুলাই রাতে ‘রাজাকার রাজাকার’ স্লোগান দেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ‘দেখে নেব’ ও ‘ ছাড়বান্নানে’ বলে হুমকি দেন তিনি। সরকার পতনের পরও তিনি নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগ ও আওয়ামী লীগের পক্ষে লেখালেখি করেন।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬