ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে দিল কিছু তরুণ

২৯ অক্টোবর ২০২৫, ০১:৫৯ AM
মারধরের পর আহত ছাত্রলীগ নেতাকে পুলিশ উদ্ধার করে

মারধরের পর আহত ছাত্রলীগ নেতাকে পুলিশ উদ্ধার করে © সংগৃহীত

চট্টগ্রামে আসিফুল হক নামের এক ছাত্রলীগ নেতাকে আটকের পর মারধর করছিল একদল তরুণ। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। তিনি চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। মঙ্গলবার বিকেলে নগরের হাজারী গলি এলাকার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাঁকে পুলিশে তুলে দেওয়া হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, আসিফুল হককে হাজারী গলি এলাকায় দেখতে পেয়ে তাঁকে ঘিরে মারধর করতে থাকেন একদল তরুণ। মারধরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে মারধরের সময় ‘আমার ভাই কবরে খুনি কেন বাহিরে’ এ ধরনের স্লোগান দেন ওই তরুণেরা। এরই মধ্যে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আসিফুলকে আটক করে থানায় নিয়ে যায়।

জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে ছাত্রলীগ নেতা আসিফুলকে থানায় নিয়ে আসা হয়। তাঁকে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো হবে।

শ্রম মন্ত্রণালয়ে ১৫ পদে নিয়োগ, আবেদন করা যাবে এসএসসি পাসেও
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রভিডেন্ট ফান্ড নিয়ে বড় সুখবর পেলেন সরকারি চাকরিজীবীরা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে যাবার আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
দেশে শিক্ষিত ১০০ তরুণের ৩৬ জনই বেকার, কমবে দক্ষদের চাকরির স…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
তিন মাসের মধ্যে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬