আশুলিয়ায় শ্রীলঙ্কার নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৯ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ PM
আশুলিয়া থানা

আশুলিয়া থানা © সংগৃহীত

সাভারের আশুলিয়ায় সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে (৫৫) নামের এক শ্রীলঙ্কার নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার একটি বহুতল ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হাপুরাচিগে আশুলিয়ার ডিইপিজেড এলাকার তালিশমান লিমিটেড গার্মেন্টসের কাটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়া থাকতেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, বিকেলে সহকর্মী ও বন্ধুরা একাধিকবার ফোন করেও তার কোনো সাড়া না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তারা পল্লী বিদ্যুৎ এলাকার ভাড়া ফ্ল্যাটে গিয়ে দেখেন, দরজা ভেতর থেকে বন্ধ। অনেকবার ডাকা সত্ত্বেও সাড়া না পেয়ে তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর তারা দ্রুত স্থানীয় পুলিশকে খবর দেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬