ময়মনসিংহে মা-মেয়ের মরদেহ উদ্ধার

২৪ অক্টোবর ২০২৫, ০৬:২৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলার দত্তের বাজার ইউনিয়নের বিরই গ্রামের একটি বাড়ি থেকে মা ও তার তিন বছরের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মেয়েকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন। এ ঘটনায় শুক্রবার পাগলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এ ঘটনায় নিহত নারীর স্বামী শাহীনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।

বৃহস্পতিবার ( ২৩ অক্টোবর) সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন মর্জিনা বেগম (২৪), শিশু ময়না বেগম (৩) ।

পুলিশ ও এলাকাবাসী  জানায়, উপজেলার পাগলা থানার দত্তের বাজার ইউনিয়নের বিরই গ্রামের শাহীন ও মর্জিনা বেগম দম্পতির ময়না বেগম নামে তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। শাহীন সৌদিপ্রবাসী ছিলেন। শাহীনের স্ত্রী মর্জিনা বেগম প্রায় ছয় মাস ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। স্ত্রীর চিকিৎসার জন্য শাহীন আড়াই মাস আগে দেশে ফিরেন। এরপর স্থানীয় কবিরাজ দিয়ে স্ত্রীকে চিকিৎসা করাচ্ছিলেন।

বৃহস্পতিবার বেলা একটার দিকে শাহীন বাড়ি ফিরে দরজা বন্ধ দেখে বেশ কিছু সময় ডাকাডাকি করে সাড়া  না পেয়ে পাশের কক্ষের সিলিংয়ের ওপর উঠে এ ঘটনা দেখে ডাক-চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে এসে দরজা খুলে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে নিয়ে যান। এ সময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শাহীনকেও থানায় নিয়ে যায়।

শাহীন, বাচ্চু মিয়াসহ বেশ কয়েকজন প্রতিবেশী বলেন, ‘শাহীন ও মর্জিনার পারিবারিক কোনো সমস্যার কথা আমরা কখনো শুনিনি। তবে বিগত কয়েক মাস ধরে মর্জিনা মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার চিকিৎসা চলছিল। কিন্তু এমন নির্মৃম ঘটনায় আমরাও হতবাক।’

পাগলা থানার ওসি ফেরদৌস আলম বলেন, মা ও তার শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ০২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি মেডিকেল সেন্টারে টানা ৪ দিন পানি সরবরাহ বন্ধ, চরম…
  • ০২ নভেম্বর ২০২৬
সোশ্যাল মিডিয়ায় ২১ লাখ ফলোয়ার, নির্বাচনে পেলেন ৩৩ ভোট
  • ০২ নভেম্বর ২০২৬
শিক্ষার্থী ১৯৯, উপস্থিত ১১ জন, হঠাৎ হাজির ইউএনও— শোকজ দুই শ…
  • ০২ নভেম্বর ২০২৬
কেনিয়া থেকে যু্ক্তরাষ্ট্রের মিডটার্ম ইলেকশন, বিশ্বজুড়ে নির্…
  • ০২ নভেম্বর ২০২৬
চুয়েটের সিন্ডিকেটে সরকার মনোনীত দুই সদস্য
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950