নিখোঁজের তিনদিন পর আমবাগানে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

২৯ অক্টোবর ২০২৫, ০৬:০৮ AM , আপডেট: ২৯ অক্টোবর ২০২৫, ০৬:১০ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজশাহীতে আম বাগান থেকে মাসুদা পারভীন ইভা (১৭) নামে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে নগরীর মৌলভী বুধপাড়ার একটি আম বাগান থেকে মাসুদার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায় পুলিশ।

নিহত মাসুদা নগরীর মেহেরচন্ডী পূর্বপাড়ার ইকবাল হোসেনের মেয়ে। এছাড়া তিনি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার কানপাড়া এলাকার দুর্জয়ের স্ত্রী। ইভা তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। তবে ওই গৃহবধূর স্বামী মো. দুর্জয়ের কোনো খোঁজ পাচ্ছে না পুলিশ। দুর্জয় স্ত্রী ইভাকে নিয়ে তিনি রাজশাহী নগরের দায়রাপাক এলাকায় ভাড়া থাকতেন।

মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, ইভার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে হত্যা করা হয়েছে। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয়রা লাশটি দেখতে পান। পরে পুলিশে খবর দিলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

ওসি জানান, ইভার স্বামী দুর্জয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা থাকতে পারে। বিষয়টির তদন্ত চলছে। এ নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬