প্রেমিকার সঙ্গে ২৫ সেপ্টেম্বর জোবায়েদ হত্যার পরিকল্পনা করেন মাহির: পুলিশ

২১ অক্টোবর ২০২৫, ১১:২০ AM , আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ১১:২৫ AM
অভিযুক্ত ছাত্রী ও মাহির রহমান এবং হত্যাকাণ্ডের শিকার জোবায়েদ হোসাইন

অভিযুক্ত ছাত্রী ও মাহির রহমান এবং হত্যাকাণ্ডের শিকার জোবায়েদ হোসাইন © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইনকে হত্যার পরিকল্পনা করেন টিউশনির ছাত্রী ও তার প্রেমিকা মাহির রহমান। গত ২৫ সেপ্টেম্বর থেকে পরিকল্পনা শুরু করেন তারা। হত্যার দিনে মাহিরের সঙ্গে তার দুই বন্ধুও ছিল। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে বংশাল থানার ওসি রফিকুল ইসলাম এতথ্য জানান। 

পুলিশ বলছে, হত্যার জন্য তারা নতুন দুইটা সুইচ গিয়ার কেনেন। ঘটনার সময় এলোপাতাড়ি ছুরি চালান মাহির। তাকে হত্যার জন্য প্রেমিককে বলেন মেয়েটি। এটি তাদের পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

ওসি বলেন, মেয়েটির সঙ্গে মাহিরের ৯ বছরের সম্পর্ক ছিলো। কিন্তু মাঝে তিনি জোবায়েদের ওপর দুর্বল হয়ে পড়েন। এ সময় মাহিরকে না বলে দেন এবং জোবায়েদেকে পছন্দ করে বলে জানায়। কিছুদিন পরই তার বয়ফ্রেন্ডকে জানান যে, জোবায়েদকে আর ভালো লাগে না। তখন তাকে হত্যার পরিকল্পনা করেন দুজন।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে জোবায়েদকে হত্যার পরিকল্পনা স্বীকার করেনি ছাত্রী। পরবর্তীতে মাহির ও তাকে মুখোমুখি করলে সত্য ঘটনা জানায়। জোবায়েদকে কীভাবে সরিয়ে দেয়া যায়, গত ২৫ সেপ্টেম্বর থেকেই পরিকল্পনা করেন তারা।  

আরও পড়ুন: ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা—‘আমার জুবু আর বাপ কইয়া ডাকব না’

জোবায়েদ হোসাইন বিশ্ববিদ্যালয়ের ২০১৯- ২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য ছিলেন। তাকে হত্যার ঘটনায় এ পর্যন্ত ছাত্রীসহ চারজনকে আটক করা হয়েছে। মামলার শেষ প্রস্তুতি চলছে। সোমবার জোবায়েদকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

এক বছর ধরে তিনি পুরান ঢাকার আরমানীটোলায় নুরবক্স লেনে রৌশান ভিলা নামের বাসায় ছাত্রীটিকে ফিজিক্স, কেমেস্ট্রি ও বায়োলজি পড়াতেন।  রোববার (১৯ অক্টোবর) বিকেল ৪ টার ৪৫ মিনিটের দিকে ছাত্রীর বাসার তিন তলায় ওঠার সময় সিঁড়িতে তিনি খুন হন। নিচ তলার সিঁড়ি থেকে তিন তলা পর্যন্ত রক্ত ছড়িয়ে ছিল। 

সিঁড়িতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায় জোবায়েদকে। পরবর্তীতে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বংশাল থানার সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা তাতীবাজার মোড়ও অবরোধ করে রাখেন। রবিবার রাত ১১টার দিকে ওই ছাত্রীকে হেফাজতে নেয় পুলিশ। এরপর দীর্ঘ সময় ধরে চল জিজ্ঞাসাবাদ। রাতে আরমানিটোলার নূরবক্স রোড়ের নিজ বাসা থেকে তাকে পুলিশ নিয়ে যায়। 

পটুয়াখালীর মহিপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
পাবনার ৪ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
  • ১১ আগস্ট ২০২৬
দুই ঘটনা স্পষ্টভাবে বিএনপি সরকারের চরিত্র দেখিয়ে দিচ্ছে: মি…
  • ১১ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা কমিটিকে দেওয়ার প্রস্তাবে উদ্বেগ, অব…
  • ১১ আগস্ট ২০২৬
নেত্রকোনায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১১ আগস্ট ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে ইউসিবি ব্যাংক, আবেদন ২৬ …
  • ১১ আগস্ট ২০২৬