কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, কবিরাজের বিরুদ্ধে মামলা

১৩ অক্টোবর ২০২৫, ০৮:৫০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে এক কলেজছাত্রীকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহাম্মদ আলী (৬০) নামের এক কবিরাজের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে এ মামলা করেন।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান। 

জানা গেছে, ভুক্তভোগী স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। অন্যদিকে অভিযুক্ত মোহাম্মদ আলী দুর্গাপুর উপজেলায় বাঐপাড়া গ্রামের বাসিন্দা। তিনি  পেশায় একজন কবিরাজ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক বৃদ্ধকে দীর্ঘদিন ধরে কবিরাজি চিকিৎসা দিয়ে আসছিলেন মোহাম্মদ আলী। কয়েক মাস আগে ওই বৃদ্ধের মেয়েকে কুপ্রস্তাব দেন তিনি। পরবর্তীতে গত মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে ওই ছাত্রীকে মুখ চেপে তুলে নিয়ে যান মোহাম্মদ আলী। নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ বিষয়ে কাউকে না জানাতে হুমকি দেন তিনি। গতকাল সন্ধ্যায় দুর্গাপুর থানায় কবিরাজ মোহাম্মদ আলীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন ভুক্তভোগী ওই কলেজছাত্রী।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত মোহাম্মদ আলী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। 

ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন ২০ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড, নেপথ্যে …
  • ১২ অক্টোবর ২০২৬
৫০ হাজার টাকার প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্ট, অংশ নিতে …
  • ১২ অক্টোবর ২০২৬
সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬
৭ টন ইলিশ জব্দ করে ২৫টি এতিমখানায় বিতরণ করল উপজেলা মৎস্য অ…
  • ১২ অক্টোবর ২০২৬