হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া অধ্যক্ষের জামিনে উত্তেজনা,  গ্রেপ্তার আরও এক শিক্ষক

১৩ অক্টোবর ২০২৫, ০১:১৩ AM
হানিফ উদ্দিন

হানিফ উদ্দিন © গাজীপুর

গাজীপুরের টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের আওয়ামীপন্থী শিক্ষক হানিফ উদ্দিনকে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১২ অক্টোবর) দুপুরে কলেজ প্রাঙ্গণে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ জানায়, রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী মামলার ভিত্তিতেই শিক্ষক হানিফ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। একই প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) গাজীপুর জেলা সভাপতি মো. আলাউদ্দিন মিয়া পূর্বে একই মামলায় গ্রেপ্তার হয়ে সম্প্রতি জামিনে মুক্তি পান।

অধ্যক্ষের জামিনের খবর ছড়িয়ে পড়লে কলেজ প্রাঙ্গণে উত্তেজনা দেখা দেয়। এ সময় ক্ষুব্ধ জনতা আরেক শিক্ষক হানিফ উদ্দিনকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে।

প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তদন্ত কমিটি জানিয়েছে, অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া কলেজ মার্কেটের দোকান হস্তান্তরের নামে প্রায় ১৪ কোটি টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে।

প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য শাহীন মিয়া বলেন, অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া শুধু মার্কেটের অর্থ নয়, মসজিদ নির্মাণের অর্থও আত্মসাৎ করেছেন।

পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতির মৃত্যু, শিশুর দায়িত্ব নেবে সর…
  • ২১ আগস্ট ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে বড় বড় পদ…
  • ২১ আগস্ট ২০২৬
‘মির্জা ফখরুলের রোল দায়িত্বশীল বড় ছেলের’— ফাহাম
  • ২১ আগস্ট ২০২৬
২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হবে ‘কালো দিবস’
  • ২১ আগস্ট ২০২৬
দোকানে অস্ত্র রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর পরিকল্পনা, গ্রেপ্তার…
  • ২১ আগস্ট ২০২৬
ভাইভা শুরুর আগে যা করবেন, যা করবেন না
  • ২১ আগস্ট ২০২৬