ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১০ অক্টোবর ২০২৫, ০৮:২২ PM
গ্রেপ্তার ছোবাহান আকন

গ্রেপ্তার ছোবাহান আকন © সংগৃহীত

ঝালকাঠি সদর উপজেলার গাবখান-ধানসিঁড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ছোবাহান আকনকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত গভীর রাতে সদর থানার পুলিশ অভিযান চালিয়ে বেরপাশা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ছোবাহান আকন ঝালকাঠি সদর থানার একাধিক বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি। যেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটির বাদী মহিলা দলের নেত্রী শারমীন লেলিন মুক্তা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন ছোবাহান আকন। সম্প্রতি তিনি গোপনে এলাকায় ফিরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সদর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিন ছোবাহান পলাতক ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, ছোবাহান আকনের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অভিযোগ রয়েছে। অস্ত্রের মহড়া, রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা ও হয়রানিসহ নানা কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। 

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, গ্রেপ্তার ছোবাহান আকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬