গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১০ অক্টোবর ২০২৫, ০৪:৪৭ PM
নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলী শেখ

নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলী শেখ © টিডিসি

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলী শেখ। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার দিগনগর ইউনিয়নের কানুড়িয়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলী শেখ লিখিত বক্তব্যে বলেন, ‘আমি মোহাম্মদ আলী শেখ, বাবা মৃত তোরফান উদ্দিন শেখ। অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। তবে বর্তমান আওয়ামী লীগের দেশবিরোধী এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড আমার নীতি ও আদর্শের পরিপন্থী হওয়ায় আমি দলটির প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করছি।’

তিনি আরও বলেন, ‘আমি প্রতিজ্ঞা করছি যে আজকের পর থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা থাকবে না। আমি দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করে যেতে চাই।’

টেকসই উন্নয়নে ফিনটেক ও সবুজ অর্থায়নের গুরুত্ব তুলে ধরল বরেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ শিক্ষার্থী অপসারণ সহ পাঁচ দফা দাবি ইবি ছাত্রশিবিরের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে: মাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রানার গ্রুপ নিয়োগ দেবে ১০ সিনিয়র অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ওষুধ ছাড়াই বিষণ্নতা নিরাময়ের গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি প…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9