পুলিশকে মারধর করে হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা

০৫ অক্টোবর ২০২৫, ০৯:০১ AM , আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৯:২০ AM
রিজ্জাকুল রহমান রাজু

রিজ্জাকুল রহমান রাজু © সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল রহমান রাজুকে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার চকভোলা খাঁ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা রাজু শনিবার রাতে নিজ গ্রামে বাড়ির পাশে মামাতো ভাই শাহ আলমের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যান। খবর পেয়ে থানা পুলিশের এস আই আল মামুন একজন কন্সটেবলকে সঙ্গে নিয়ে সাদা পোশাকে তাকে গ্রেপ্তার করতে যান। তারা রাজুকে গ্রেপ্তারের পর হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার সময় রাজুর আত্মীয় স্বজন পুলিশের ওপর হামলা চালায়। 

একপর্যায়ে হাতকড়া পড়া অবস্থায় রাজুকে তারা পুলিশের থেকে ছিনিয়ে নিয়ে যায়৷ এ সময় আওয়ামী লীগ নেতার স্বজনদের মারধরে ওই দুই পুলিশ সদস্য আহত হন৷ পরে সেখানে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযান চালিয়েও তাকে গ্রেপ্তার করতে পারে নি।  

রাজুর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টাসহ ১৬ টি মামলা আছে৷ গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬