গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

০৪ অক্টোবর ২০২৫, ০৬:৩২ PM
নাসির শেখ

নাসির শেখ © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় বাধা সৃষ্টি করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মহাসড়ক অবরুদ্ধ করে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ও জনমনে আতঙ্ক সৃষ্টি করায় সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক এক পৌর কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে তাকে টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরাম কান্দি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ওই কাউন্সিলরের নাম নাসির শেখ। তিনি টুঙ্গিপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখের ভাই।

এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর। তিনি বলেন, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় বাধা সৃষ্টি করতে টুঙ্গিপাড়ায় মহাসড়ক অবরুদ্ধ করে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ও জনমনে আতঙ্ক সৃষ্টির (সন্ত্রাস বিরোধী আইন) মামলায় সংশ্লিষ্টতা থাকায় নাসির শেখকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

টুঙ্গিপাড়া থানা সুত্রে জানা যায়, গত ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ভন্ডুল করতে টুঙ্গিপাড়ায় মহাসড়ক অবরুদ্ধ করে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা ও জনমনে আতঙ্ক সৃষ্টি করতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করেন। এ ছাড়া মহাসড়কের আশপাশে সরকারি সম্পত্তির ক্ষতিসাধন করার চেষ্টা করেন তারা। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করেন। এতে ৮২ জন এজাহারনামীয়সহ ১৫০-২০০ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে আসামি করা হয়।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬