‘আমি বাঁচতে চাইছিলাম, কিন্তু মাহিবীরা বাঁচতে দেয়নি’: সুইসাইড নোট

২৭ এপ্রিল ২০১৯, ০৫:৫৪ PM
নিহত মেঘা এবং তার প্রেমিক মাহিবী

নিহত মেঘা এবং তার প্রেমিক মাহিবী

‘আমি বাঁচতে চাইছিলাম কিন্তু মাহিবী আর ওর মা আমারে বাঁচতে দেয় নাই। আমি বারবার মাহিবীর কাছে কুকুরের মতো যাই। আর সেই দিনের পর দিন আমারে পায়ে ঠেলে। আব্বু আমারে মাপ কইরা দিও। আমার দেয়ালে পিঠ ঠেইকা গেছে। তাই আজকে আমি মইরা গেলাম। আমার ভাইটারে মানুষ বানাইয়ো। যেন আমার মৃত্যুর প্রতিশোধ নিতে পারে।’

মৃত্যুর আগে এই সুইসাইড নোটটি লিখে যান  ইডেন মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী সায়মা কালাম মেঘা। গত ২১ এপ্রিল বিকেল পাঁচটার দিকে রাজধানীর কলাবাগানে তার নিজ বাড়িতে এই সুইসাইড নোটটি লিখে বৈদ্যুতিক পাখার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই শিক্ষার্থী। মেঘার বাড়ি ঝালকাঠি জেলা সদরে। তাঁর বাবার নাম আবুল কালাম আজাদ ও মা রুবিনা আজাদ।

আত্মহত্যার পর তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে গলায় ফাসিঁ দিয়ে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

মেঘার রেখা যাওয়া সুইসাইড নোটের ব্যাপারে তার পরিবারের সাথে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে ঝালকাঠিতে নিয়ে আসা মেঘার ব্যবহৃত জামা কাপড় গুলো তারা দেখছিলেন। সে সময় তার জামা-কাপড়ের ব্যাগের ভিতরে একটা হ্যান্ডব্যাগ পাওয়া যায়। ওই হ্যান্ডব্যাগের ভিতরে তার হাতের লেখায় এ সুইসাইড নোটটি রাখা ছিলো।

পরিবারের ধারণা, প্রেমিক মাহিবীর তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে মেঘা আত্মহত্যার পথ বেঁচে নেয়। আত্মহত্যার আগে সে নোটটি লিখে রেখে যায়।

মেঘার আত্মহত্যার ব্যাপারে কলাবাগান থানায় মামলা করেছে তার পরিবার। বর্তমানে মামলাটি চলমান রয়েছে।

সুইসাইড নোট

 

মেঘার বড় ভাই সম্রাট জানিয়েছেন, মেঘার সাথে ঝালকাঠিতে তাদের স্থানীয় ঝালকাঠি বিএম কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহীবি হাসান নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। দীর্ঘদিন যাবত তাদের পরিচয়। মাহীবি হাসান মেঘাকে বিয়ের কথা বলে তার সাথে একাধিকবার শারিরীক সম্পর্ক গড়ে তুলেছে বলে অভিযোগ করেছেন সম্রাট।

তিনি আরও জানান, আত্মহত্যার দিন বিকেল ৫টার দিকে মাহীবির সাথে মেঘার ভিডিও কলে কথা হচ্ছিলো। পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী ওইদিন তাদের বিয়ের কথা ছিল। তারা ভিডিও কলে এ বিষয়ে কথা বলছিলেন। কিন্তু এসময় মাহীবি তাকে অস্বীকার করলে ভিডিও কল রেখে দেন মেঘা। পরে তিনি পাখার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন  বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

আরো দেখুন: প্রেমিক অস্বীকার করায় ইডেন কলেজ ছাত্রীর গলায় ফাঁস

‘দাঁড়িপাল্লায় চুরির কারণে মানুষ আস্থা হারিয়ে ডিজিটাল মেশিনে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ঝালকাঠিতে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
পে-স্কেলের দাবিতে রেলপথ অবরোধ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
সোনার দামে বড় লাফ, ফের ভরি ছাড়াল আড়াই লাখ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নেত্রকোনা-২ আসন: ধানের শীষকে সমর্থন দিয়ে সরলেন বটগাছের প্রা…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভারতের ওপর আরোপিত শুল্ক কমাবেন ট্রাম্প
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬