বাউফলে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৪ AM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ AM
বাউফলে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাউফলে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার © সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ সংলগ্ন ভিআইপি সড়ক এলাকার একটি বাসা থেকে রোমান মৃধা (২২) নামের এক পাইলিং শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত রোমানের বাবার নাম নুরুল হক মৃধা। তাদের বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কুমারকান্দা গ্রামে।

পুলিশ ও সহকর্মী শ্রমিকরা জানায়, রোমানসহ আটজন শ্রমিক ভিআইপি সড়কের পাশে একটি ভাড়া বাসায় থেকে পাইলিংয়ের কাজ করতেন। শুক্রবার রাতের খাবারের জন্য সবাই বাসা থেকে বের হন। পরে খাবার শেষে রোমান একাই চাবি নিয়ে বাসায় ফেরেন। অন্য শ্রমিকরা সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করলে কোনো সাড়া পায়না। জানালা দিয়ে তাকিয়ে দেখেন, রোমান আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। খবর পেয়ে পুলিশ জানালা ভেঙে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: মনোনয়নপত্র সংগ্রহ ৪২৯ জনের—ভিপিতে লড়তে চান ২৫ জন, জিএসে ২২

এক শ্রমিক জানান, রোমান প্রায়ই কাজের ফাঁকে ফোনে কথা বলতেন। বৃহস্পতিবার রাত আড়াইটার পর্যন্তও তিনি ফোনে কথা বলেছেন। কার সাথে কথা বলতেন তা কাউকে জানাতেন না। সহকর্মীদের ধারণা, ঘনিষ্ঠ কারো সঙ্গে অভিমান থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।  

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬