চাঁদাবাজির অভিযোগে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের ২ নেতা গ্রেপ্তার

১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ AM
আটককৃতরা

আটককৃতরা © টিডিসি ফটো

ভোলায় মামলার ভয় দেখিয়ে ,পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এর ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ২ নেতা হলেন জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স ভোলা জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাকিব হোসেন (৩০) ও সিনিয়র সদস্যসচিব হাসান মুনতাছির রহমান (২০)।

রকিব সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের আবুল খায়েরের ছেলে ও হাসান মুনতাছির একই ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে। গ্রেপ্তার দুজনকে চাঁদাবাজি মামলায় আদালতে পাঠানো হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, গত ১৯ জুন পশ্চিম ইলিশা ইউনিয়নে আল আমিন নামের এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনার পরদিন আল আমিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে ভোলা থানায় একটি চুরির মামলা করেন। এ মামলার ভয় দেখিয়ে বাপ্তা ইউনিয়নের রাকিব ও মোনতাছির রহমান স্থানীয় মো. শেখ ফরিদের নাতি মো. জিতু জড়িত আছে বলে তাদের কাছ থেকে চাঁদা দাবি করেন।

এমনকি তারা গত ২৬ জুলাই শেখ ফরিদের বাড়িতে গিয়ে তার নাতি মো. জিতুকে মামলা থেকে বাদ দেওয়ার জন্য পুলিশকে ম্যানেজ করার কথা বলে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। একাধিকবার তার বাড়িতে গিয়ে ওই টাকার জন্য চাপ প্রয়োগ করায় গত ৩ আগস্ট তাদের দেড় লাখ টাকা দেন শেখ ফরিদ। পরবর্তীতে আবারও শেখ ফরিদের বাড়িতে গিয়ে আরো ১০ হাজার টাকা নেয় তারা। এর পর আবারও পুলিশের কথা বলে আরো ২০ হাজার টাকা দাবি করলে বিষয়টি জিতুর পরিবারের কাছে সন্দেহ হয়।

পরে ভোলা থানায় এসে এ বিষয়ে খোঁজখবর নিয়ে ওই দুই যুবকের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা করেন। পরবর্তীতে মামলার আলোকে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় দুই আসামি মো. রাকিব ও হাসান মোনতাছির রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে চাঁদাবাজির মোট এক লাখ ৬০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকাও উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দুইজন পুলিশের কাছে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার। পরবর্তীতে এদের দুইজনকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এদিকে, ভোলা জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: রাকিব হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হাসান মুনতাসিব রহমান সংগঠনের শৃঙ্খলা-বিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় তাদেরকে স্থায়ীভাবে (আজীবন) সকল প্রকার পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স এর কেন্দ্রীয় আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান ও সদস্য সচিব ফয়সাল মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানান।

তারা জানান, জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স একটি অরাজনৈতিক বিপ্লবী সংগঠন। সংগঠন সর্বদা শৃঙ্খলা, নৈতিকতা ও ন্যায়ের পক্ষে এবং কোনো প্রকার অনৈতিক কার্যকলাপকে সমর্থন করে না।

মেসির মনোযোগ নষ্ট করতে গিয়ে উল্টো তাতিয়ে দিয়েছিলেন বেলিংহ্য…
  • ১৬ জুলাই ২০২৬
আবু সাঈদের রক্তের মধ্য দিয়েই দেশে ফ্যাসিবাদমুক্তের যাত্রা …
  • ১৬ জুলাই ২০২৬
প্রবাসীদের জন্য ২০২৭ হজের প্রাক-নিবন্ধন শুরু
  • ১৬ জুলাই ২০২৬
টিফিনের ছুটিতে গোসল করতে নেমে প্রাণ গেল ৪ ছাত্রীর
  • ১৬ জুলাই ২০২৬
অসহায় ও দরিদ্র রোগীদের বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিকে পাঠাতে…
  • ১৬ জুলাই ২০২৬
শিবিরে সাদিক কায়েমের স্থলে দায়িত্ব পেলেন আসিফ, কেন্দ্রীয় কম…
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence