মাদারীপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ PM
নিহত রাকিব মাদবর

নিহত রাকিব মাদবর © সংগৃহীত

পূর্ব শত্রুতার জেরে মাদারীপুরের শিবচর পৌর বাজারে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাকিব মাদবর (২৫) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। নিহত রাকিব একটি হত্যা মামলার আসামি ছিলেন এবং সম্প্রতি আদালত থেকে জামিনে এলাকায় ফিরেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের আবুল কালাম সর্দারের লোকজনের সঙ্গে রাকিব মাদবরপক্ষের আধিপত্য বিস্তার নিয়ে গত ৬ মে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আবুল কালামের ছেলে ইবনে সামাদ নিহত হন। ইবনে সামাদ হত্যা মামলায় আসামি ছিলেন রাকিব মাদবর। জামিনে মুক্ত হয়ে সম্প্রতি তিনি এলাকায় আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত সাড়ে ৮টার দিকে শিবচর পৌর বাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সামনে দাঁড়িয়ে ছিলেন রাকিব। এসময় ৪-৫ জনের একটি গ্রুপ ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

নিহত রাকিব চরশ্যামাইল এলাকার নাসির মাদবরের ছেলে। তিনি সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কয়েক মাস আগে ইবনে সামাদ হত্যা মামলার আসামি ছিলেন রাকিব। সেই হত্যাকাণ্ডের জের ধরেই এ হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

ভিসি পুনর্বহালের দাবি, ক্যাম্পাস ছেড়ে চট্টগ্রামের প্রেসক্লা…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ করতে অ…
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন ১২ অক্টোবর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত হলে যেসব খাবার খাবেন, যেসব খাবেন না
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • ০৬ অক্টোবর ২০২৬
হাসপাতালে সাংবাদিক নিয়ে হুরহুর করে ‘নীতিনির্ধারকদের’ ঢুকে …
  • ০৬ অক্টোবর ২০২৬