গোপালগঞ্জের যুবলীগ নেতা ফিরোজ ঢাকায় গ্রেপ্তার

১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৩ PM
যুবদল নেতা ফিরোজ

যুবদল নেতা ফিরোজ © সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে সালাউদ্দিন সুমন হত্যা মামলার আসামি গোপালগঞ্জ সদর থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এস এম ফিরোজ মাহমুদকে গ্রেপ্তার করেছে রাজধানীর খিলগাঁও থানা পুলিশ।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকা থেকে ফিরোজ মাহমুদকে গ্রেপ্তার করে পুলিশ। ডিএমপির উপ-পুলিশ কমিশনার জানান, গত ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর দক্ষিণ বনশ্রী ২ নম্বর জামে মসজিদের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে হাজারো ছাত্র-জনতা মিছিল করছিল। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে এলোপাথাড়ি গুলি চালায়। এতে সালাউদ্দিন সুমন ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

পরে নিহতের স্ত্রী ফাতমা আক্তার তমা বাদী হয়ে ২০২৫ সালের ৬ জুলাই খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় ফিরোজ মাহমুদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফিরোজ মাহমুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

 

 

 

 

 

 

 

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950