দুই সতীনের কলহে দগ্ধ স্বামী-সন্তান

০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ AM
মাগুরা হাসপাতাল

মাগুরা হাসপাতাল © সংগৃহীত

মাগুরা সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে দুই সতীনের পারিবারিক কলহে নিজ বাড়িতে আগুন দেবার ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন  স্বামী, তৃতীয় স্ত্রী ও তাদের শিশু দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন—বাহারুল ইসলাম (৫৫), তাঁর তৃতীয় স্ত্রী লাভলী বেগম (৩০) ও ১৩ মাস বয়সী ছেলে রোহান। বর্তমানে তাঁদের ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে প্রথম স্ত্রী সুমি আক্তার (৪২) ঘরে আগুন ধরিয়ে দেন। এর আগে বিকেলে বাহারুলের প্রথম ও তৃতীয় স্ত্রীর মধ্যে ঝগড়া হলে তিনি দুজনকেই মারধর করেন। এতে ক্ষুব্ধ হয়ে রাতে সুমি বাড়িতে ফিরে ঘরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তিনজনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে প্রথম স্ত্রী সুমি আক্তার হাজিপুর পুলিশ ক্যাম্পের মাধ্যমে সদর থানায় আত্মসমর্পণ করেন। এ ঘটনায় বাহারুল ইসলামের ছোট ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক মামুনুর রশীদ জানান, তিনজনই মারাত্মক দগ্ধ হয়েছেন এবং বর্তমানে ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬