সকালে বিদেশ যাবেন স্বামী, রাতে স্ত্রীর মরদেহ উদ্ধার

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০ PM , আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

স্বামী বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সকালে, এর মধ্যেই রাতে ঘর থেকে উদ্ধার হলো স্ত্রীর ঝুলন্ত মরদেহ। আকস্মিক এ মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোক ও রহস্যের ছায়া।

শুক্রবার দিবাগত (৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। 

ওই গৃহবধূর নাম ডালিয়া বেগম (১৯)। তিনি ওই গ্রামের আজমাইন হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে পারিবারিকভাবে লক্ষ্মীপুর গ্রামের আজমাইন হোসেনের সঙ্গে ডালিয়ার বিয়ে হয়। আজমাইন হোসেনে শনিবার সকালে সৌদি আরব যাওয়ার কথা। সে জন্য শুক্রবার স্বামী-স্ত্রী কেনাকাটাও করেন। রাতের খাবার খেয়ে ঘুমাতে যান দুজন। পরে রাত ১২টার সময় আজমাইন দেখতে পান, ডালিয়া গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে …
  • ০৪ অক্টোবর ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই কিশোরের জামিন নাকচ, বিচারক বললেন, ‘সমাজের জন্য নেগেটিভ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা, কারণ খুঁজতে বিশেষ মূল্যায়ন কমিটি
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬