কুড়িগ্রামের ধরলা নদী থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৯ PM
ধরলা নদী

ধরলা নদী © সংগৃহীত

কুড়িগ্রামের ধরলা ব্রিজ থেকে এক কিলোমিটার ভাটিতে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশের একটি দল। এর আগে মরদেহটি দেখতে পান স্থানীয় মানুষজন।

স্থানীয়রা জানান, আনুমানিক ৪০ বছর বয়সী এক যুবকের মরদেহ ধরলা নদীতে ভাসতে দেখেন। পরে পুলিশকে খবর দেন তারা। তাদের ধারণা মরদেহটি উজান থেকে ভাসতে ভাসতে এসেছে। তার পরনে শুধু লুঙ্গি রয়েছে। 

কুড়িগ্রাম নৌ পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধরলা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ৩-৪ দিন আগের মরদেহটি। এখনো নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬