ডিবি পুলিশের অভিযানে দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার, মালামাল উদ্ধার

০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৬ PM , আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৫ PM
গ্রেপ্তার মোঃ মাসুদ রানা

গ্রেপ্তার মোঃ মাসুদ রানা © টিডিসি ফটো

লালমনিরহাটে বহুল আলোচিত একাধিক ছিনতাই মামলার পলাতক আসামি মোঃ মাসুদ রানা (১৮) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কিশামত গোড়ল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাসুদ রানা আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চড়িতা বাড়ী গ্রামের মোঃ আঃ খালেকের ছেলে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, মাসুদ রানা দীর্ঘদিন ধরে লালমনিরহাট সদর ও আশপাশের এলাকায় একই কায়দায় ছিনতাই করে আসছিল। সম্প্রতি ছিনতাইয়ের ঘটনার পর ভুক্তভোগীদের অভিযোগ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ৩ সেপ্টেম্বর আদিতমারী উপজেলার জামুরটারী এলাকায় এক নারী ভুক্তভোগী ছিনতাইয়ের শিকার হন। অভিযুক্ত ব্যক্তি কালো হেলমেট পরে মোটরসাইকেলে এসে তার পথরোধ করে হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে ছিল নগদ ৩৮ হাজার ২০০ টাকা এবং একটি স্মার্টফোন।

আরও পড়ুন: সিআইডির ওপর হামলা, আটক এক

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা পুলিশের কাছে স্বীকার করেছে, সে জেলার বিভিন্ন স্থানে একইভাবে একাধিক ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। সে দুড়াকুট বাজার, মহেন্দ্রনগর, এয়ারপোর্ট রোড ও হাড়ীভাঙ্গা এলাকাতেও ছিনতাই চালিয়েছে বলে জানিয়েছে।

অভিযানে তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল, দুটি হেলমেট, একটি হাতঘড়ি, বিভিন্ন পোশাক, তিনটি অ্যান্ড্রয়েড ও তিনটি বাটন মোবাইল ফোন, এবং লুট হওয়া নগদ অর্থের মধ্যে ২৮ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে লালমনিরহাটের পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, ‘জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। ডিবির অভিযানে গ্রেফতার হওয়া দুর্ধর্ষ ছিনতাইকারীকে আদালতে সোপর্দ করা হবে এবং উদ্ধারকৃত মালামাল আইনগত প্রক্রিয়ায় ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হবে।’

সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9