সিআইডির ওপর হামলা, আটক এক

০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৪ PM , আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৭ PM
যশোরে সিআইডির উপর হামলা

যশোরে সিআইডির উপর হামলা © টিডিসি ফটো

যশোর শহরের রাজারহাট এলাকায় সিআইডি (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) পুলিশের ওপর হামলার ঘটনায় চিহ্নিত মাদককারবারি তুষারকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, তুষারকে দুইটি মামলায় আটক দেখানো হয়েছে এবং তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: বাসে পবিপ্রবি অধ্যাপক লাঞ্ছিত—‘তোদের মেরে ফেললেও কিছুই করতে পারবি না’, শিক্ষার্থীদের হুমকি হেলপারের

মামলা সূত্রে জানা যায়, তুষার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার তাকে আটকের পর সিআইডি পুলিশ তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে। কিন্তু এরপরই তুষারের সহযোগীরা সিআইডির সদস্যদের ওপর হঠাৎ হামলা চালায় এবং তাকে বলপ্রয়োগে ছিনিয়ে নেয়।

এই ঘটনাকে কেন্দ্র করে কোতোয়ালি থানায় দুটি মামলা দায়ের করা হয়। পরে অভিযানে তুষারকে পুনরায় আটক করে পুলিশ। অভিযানের সময় তার বাড়ি থেকে তুষারের পরিহিত পোশাকও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি আবুল হাসনাত আরও বলেন, `ঘটনার পরপরই তাকে আটকের পাশাপাশি তার বাড়িতে অভিযান চালানো হয়। এ ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করে ধরতে কাজ করছে পুলিশ।'

এদিকে, সিআইডি পুলিশের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি) সিদ্দিকা বেগম বলেন, `এটি একটি স্পর্শকাতর ও গুরুতর অপরাধ। সিআইডির ওপর হামলা রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার ওপরই আঘাত। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আমাদের একটি বিশেষ টিম ইতোমধ্যে তদন্তে মাঠে নেমেছে।'

সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9