ঝিনাইদহে ৪ বছরের শিশু ধর্ষণ, অভিযুক্ত কিশোর আটক

০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯ PM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫০ PM
৪ বছরের শিশু ধর্ষণ

৪ বছরের শিশু ধর্ষণ © প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুরে ৪ বছরের এক কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোর রাকিবকে (১৬) আটক করে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ওই শিশুটি তার বন্ধুদের সাথে খেলছিল। এ সময় একই এলাকার রাকিব হোসেনের ছেলে রাকিব (১৬) তাকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। সেখানেই সে শিশুটিকে ধর্ষণ করে। ধর্ষণের পর শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। তার পরনের পোশাকে রক্তের দাগ দেখে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন। 

দ্রুত তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মুন্না বিশ্বাস বলেন, ‘ঘটনার পরপরই অভিযুক্তকে আমরা আটক করেছি। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। পরবর্তী যে আইনগত ব্যবস্থা তা প্রক্রিয়াধীন।’

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬