সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান, শতাধিক দোকান উচ্ছেদ ও জরিমানা

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৯ PM
সড়ক ও ফুটপাত দখলের বিরুদ্ধে অভিযান

সড়ক ও ফুটপাত দখলের বিরুদ্ধে অভিযান © টিডিসি ফটো

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বারইয়ারহাট পৌরসভা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে পরিচালিত এই অভিযানে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভেঙে ফেলা হয়। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শাহ আমানত রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বারইয়ারহাট পৌর প্রশাসক সোমাইয়া আক্তার, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ইউএনও সোমাইয়া আক্তার বলেন, ‘ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা দোকান ও স্থাপনার কারণে পথচারী ও যানবাহনের চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়। এ বিষয়ে তাদের একাধিকবার নোটিশ প্রদান করা হলেও কেউ কর্ণপাত করেনি। তাই বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।’

আরও পড়ুন: কুবিতে বানরের আঁচড়ে শিক্ষকসহ আহত ৭

অভিযানের সময় বাজারে উপস্থিত সাধারণ মানুষ ও পথচারীরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরেই সড়ক ও ফুটপাত দখলের কারণে স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল। এই অভিযানের ফলে কিছুটা হলেও স্বস্তি ফিরবে বলে মনে করছেন তারা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়ক ও জনসাধারণের চলাচলের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান চালানো হবে।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950