কুবিতে বানরের আঁচড়ে শিক্ষকসহ আহত ৭

০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ PM
কুবিতে বানরের আঁচড়ে আহত কয়েকজন

কুবিতে বানরের আঁচড়ে আহত কয়েকজন © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে বানরের আক্রমণে শিক্ষকসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এই অপ্রত্যাশিত ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হলের প্রাধ্যক্ষ ম. জিয়া উদ্দীন।

হলের আবাসিক শিক্ষার্থী আব্দুল মালেক জানান, ‘সকালে মিডটার্ম পরীক্ষায় যাওয়ার তাড়াহুড়োর মধ্যে হঠাৎ একটি বানর এসে খামচি দেয়। সঙ্গে সঙ্গে হালকা রক্তপাত শুরু হয়।’

আহতদের তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। ডেপুটি চিফ মেডিকেল অফিসার ড. মাহমুদুল হাসান খান জানান, ‘আমরা সাতজন আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। যেহেতু বানরের র‍্যাবিস থাকার সম্ভাবনা রয়েছে, তাই জলাতঙ্ক প্রতিরোধে সবাইকে সদর হাসপাতালে রেফার করেছি।’

আরও পড়ুন: ডাকসু নির্বাচনে অংশ নিতে পারছেন না জুলিয়াস সিজার

এ বিষয়ে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ বলেন, ‘একজন স্টাফ বানরের আঁচড়ে আহত হয়েছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। তবে শিক্ষার্থীদের আঁচড়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি। আমরা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরকে জানিয়েছি। তারা বানরটিকে নিরাপদভাবে সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থানীয়রা জানান, বিশ্ববিদ্যালয় এলাকায় মাঝে মধ্যেই বানরের উপদ্রব দেখা যায়, তবে এতটা আক্রমণাত্মক আচরণ এর আগে দেখা যায়নি।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9