তারিক সিদ্দিকের মেয়ে বুশরার আয়কর নথি জব্দের নির্দেশ

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৫ AM
তারিক আহমেদ সিদ্দিক ও বুশরা সিদ্দিক

তারিক আহমেদ সিদ্দিক ও বুশরা সিদ্দিক © সংগৃ হীত

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ও শেখ রেহানার দেবর তারিক আহমেদ সিদ্দিকের মেয়ে বুশরা সিদ্দিকের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়ার আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান। দুদকের পক্ষে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান এ আবেদন করেন। 

আবেদনে বলা হয়েছে, বুশরা সিদ্দিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে যা বর্তমানে তদন্তাধীন। তদন্তকালে প্রাপ্ত রেকর্ডপত্র ও তথ্যাদি পর্যালোচনায় দেখা যায় যে, আসামি বুশরা সিদ্দিক একজন আয়করদাতা। আয়কর আইন, ২০২৩ (২০২৩ সালের ১২ নং আইন) এর ৩০৯(৩) ক ধারায় আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করতে আদালতের আদেশ প্রয়োজন মর্মে উল্লেখ রয়েছে। উক্ত আইনের নির্দেশনা মোতাবেক বুশরা সিদ্দিকের আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্রের মূলকপি জব্দ ও মামলার তদন্তকালে পর্যালোচনার নিমিত্ত সত্যায়িত ছায়ালিপি সরবরাহের আদেশ একান্ত প্রয়োজন।

ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ
  • ০৫ অক্টোবর ২০২৬
গোসল করতে নেমে পুকুরে ডুবে কলেজ ছাত্রীর মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
ছাত্রীনিবাসে অশোভন আচরণের অভিযোগে ভবন মালিকের বিরুদ্ধে, গেট…
  • ০৫ অক্টোবর ২০২৬
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬