বরগুনায় বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় আওয়ামীপন্থি ১২ আইনজীবী কারাগারে

০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৪ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ PM
প্রিজন ভ্যানে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা

প্রিজন ভ্যানে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা © টিডিসি

বরগুনায় বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আওয়ামী লীগপন্থি হিসেবে পরিচিত ১২ আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুর রহমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

কারাগারে যাওয়া আইনজীবীরা হলেন বরগুনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবুল বারি আসলাম, মো. মজিবর রহমান, বুড়িরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, নুরুল ইসলাম, মজিবুল হক কিসলু, হুমায়ুন কবির পল্টু, জুনায়েদ হোসেন জুয়েল, আবদুল্লাহ আল মামুন, ইমরান হোসাইন, সাইমুল ইসলাম রাব্বি, আবদুর রহমান জুয়েল ও আমিরুল ইসলাম মিলন।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নুরুল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ১৭ মার্চ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নেতৃত্বে বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে প্রায় ৯ লাখ ৪৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় ২০২৫ সালের ৩০ এপ্রিল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামের ছেলে এসএম নঈমুল ইসলাম বরগুনা থানায় মামলা করেন। মামলায় সাবেক মন্ত্রী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর, সাবেক এমপি গোলাম সরোয়ার টুকু ও শওকত হাসানুর রহমান রিমনের নামসহ মোট ১৫৮ জনকে আসামি করা হয়।

মামলার পর আসামিরা চলতি বছরের ২ জুলাই হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন নেন। পরে ২১ জুলাই তারা জেলা ও দায়রা জজ আদালতে জামিননামা দাখিল করেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার আগে ২৪ জুলাই ফের জামিন আবেদন করলে আদালত নথি তলব করেন। মঙ্গলবার শুনানি শেষে আদালত তাদের আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবীরা বলেন, মামলাটি দুই বছর আগের রাজনৈতিক ঘটনা নিয়ে করা হয়েছে। আসামিরা নিয়মিত কোর্টে কর্মরত, পালানোর সম্ভাবনা নেই। তারা আবারও জামিনের আবেদন করবেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের দাবি, মামলাটি বিশেষ ক্ষমতা আইনে করা হলেও আদালতের এখতিয়ারে জামিন নামঞ্জুর হয়েছে।

এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে রোবোটিক্স প্রতিযোগিতা ‘ট্র্যাকস্টর্…
  • ১৯ মে ২০২৬
‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ প্রশ্ন ঢাকা কল…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081