ডিআরইউ থেকে আব্দুল লতিফ সিদ্দিকীকসহ কয়েকজন আটক

২৮ আগস্ট ২০২৫, ১২:৫৯ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০৮:৩৬ AM
আব্দুল লতিফ সিদ্দিকীকসহ কয়েকজন আটক

আব্দুল লতিফ সিদ্দিকীকসহ কয়েকজন আটক © সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মুক্তিযোদ্ধাদের নামে সংগঠন গঠন করে গোলটেবিল আয়োজন করে আওয়ামী লীগের বেশকিছু নেতাকর্মী। এ সময় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে পুলিশ আটক করেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে হট্টগোল দেখা দিলে সেখান থেকে তাদের আটক করা হয়।

ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিদের শাহবাগ থানায় নেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন: জাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা, মনোনয়ন পেলেন যারা

শাহবাগ থানার এসআই রাশেদ জানিয়েছেন, এখন তো তাদের নিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই। পরে সিনিয়ররা সিদ্ধান্ত নেবেন।

গোলাম মোস্তফা নামে একজন বলেন, আমি একজন অংশগ্রহণকারী। দল‑মতের সব মুক্তিযোদ্ধাকে ডাকা হয়েছিল। সভা শুরু হয়েছিল। লতিফ সিদ্দিকী এসেছিলেন, কিন্তু ড. কামাল হোসেন আসেননি। এ সময় ২০–২৫ জন এসে হট্টগোল শুরু করেছিল। লোকজন আমাদের ঘিরে ফেলছিল। তবে কারও গায়ে হাত যায়নি।

 

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬