অভিমানে চলে গেলেন যুবক

২৫ আগস্ট ২০২৫, ০৩:১০ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ০৮:১২ AM
গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা © টিডিসি ফটো

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিমানে গলায় ফাঁস দিয়ে জীবন দিলেন মিলন (২২) নামের এক যুবক। রোববার (২৪ আগস্ট) গভীর রাতে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবির মামুদ দালালী টারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিলন ওই গ্রামের মকবুল হোসেন কসাইয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে মিলনের স্ত্রী সানজিদা ও তার শাশুড়ির মধ্যে বনিবনা ছিল না। প্রায়ই এ নিয়ে পারিবারিক কলহ লেগেই থাকত। রোববার রাতে পারিবারিক ঝগড়ার একপর্যায়ে মিলনকে শাসন করে পরিবারের লোকজন। এরপর ক্ষোভে-অভিমানে মিলন শোবার ঘরের ফ্যানের সঙ্গে রশি বেঁধে আত্মহত্যা করেন। ঘটনার সময় তার স্ত্রী বাবার বাড়িতে ছিলেন।

আরও পড়ুন: রাত ৯ টায় চিঠি পেয়েছি, দলের সিদ্ধান্ত মাথা পেতে নেব

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ও সার্কেল কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

রুমে ঢুকতে অনুমতি লাগবে না, প্রশংসায় ভাসছেন ঢাবির সাবেক ছাত…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ৪০ হাজার টাকা তুলে দিতে ঘুস চাইলেন ৪০ হাজার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী যেতে বন্ধ হচ্ছে হয়রানি, যা জানাল সরকার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বদলি আবেদন বাতিল অথবা এডিটের সুযোগ দাবি, যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন ১৪০ শিক্ষক, তালিকা দেখুন এখানে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9