মোটরসাইকেলে ‘সাংবাদিক’ স্টিকার লাগিয়ে আড়াই হাজার ইয়াবা বহন করছিলেন তিনি

২০ আগস্ট ২০২৫, ০৯:০৪ AM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০৮:১০ AM
 ইয়াবা বহনকালে গ্রেপ্তার নুরুল আলম

ইয়াবা বহনকালে গ্রেপ্তার নুরুল আলম © টিডিসি

চট্টগ্রামের বাঁশখালীতে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ নুরুল আলম মুজাহিদ (৪২) নামের এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। তিনি তার মোটরসাইকেলের সামনে ‘সাংবাদিক’ লেখা সংবলিত স্টিকার লাগিয়ে ইয়াবা বহন করছিলেন বলে জানা গেছে।  

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, গ্রেপ্তারকৃত নুরুল আলম কক্সবাজারের টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়নের রংগীখালী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুঁইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের পুটখালী ব্রীজের দক্ষিণ-পশ্চিম পাশে জান্নাত এগ্রো ফার্মের সামনে বাঁশখালী প্রধান সড়কের ওপর চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে বাঁশখালী থানা পুলিশের একটি দল। এসময় ‘দৈনিক আজকের বসুন্ধরা’ নামের একটি মোটরসাইকেলকে সংকেত দিলে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় তল্লাশিকালে ২ হাজার ৪০০ পিস ইয়াবা পাওয়া যায়।

এক সূত্র জানায়, নুরুল আলম মুজাহিদ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা হলেও তিনি কক্সবাজার সদরের ৫নং ওয়ার্ডের আলীর জাহান এলাকায় এলাকায় বসবাস করেন। তিনি দীর্ঘদিন ধরে মোটরসাইকেলে ‘সাংবাদিক’লেখা স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার করে আসছিলেন। এর আগে স্ত্রীসহ মাদক পরিবহনকালে গ্রেপ্তার হন তিনি।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলসহ ২ হাজার ৪০০ পিস ইয়াবা নিয়ে এক নুরুল আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

অভিজ্ঞতা ছাড়াই চাকরি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে, আবেদন ২৫ সেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির নতুন সহকারী প্রক্টর সিয়াম আহমেদ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়-এনটিআরসিএ-মাউশির বিশেষ সভা চলছে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নতুন নামে এলো র‌্যাব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চীনা বন্দরে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9