শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি গ্রেপ্তার

১৮ আগস্ট ২০২৫, ১২:২৮ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১০:৪০ PM
মো. হুমায়ুন কবির

মো. হুমায়ুন কবির © টিডিসি ফটো

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মো. হুমায়ুন কবিরকে (৪৮) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

আজ সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে রাজধানীর তুরাগ থানাধীন রানাভোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তাদের স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস টিম জানতে পারে যে, কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি মো. হুমায়ুন কবির তুরাগ থানার রানাভোলা এলাকায় অবস্থান করছেন।

পরে ওই রাতেই সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সিটিটিসি জানিয়েছে, গ্রেপ্তারকৃত হুমায়ুন কবিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬