আ.লীগ নেতার মরদেহ দেখতে গিয়ে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

০৭ আগস্ট ২০২৫, ০৮:১৩ AM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ০১:৫৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

আওয়ামী লীগ নেতার মরদেহ দেখতে গিয়ে শ্রমিক লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার হয়েছেন। বুধবার কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আব্দুল্লাহ আল মামুন কিশোরগঞ্জ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য মো. শাহজাহান লস্কর (৭২) বুধবার সন্ধ্যায় মারা যান। শহরের আখড়াবাজার এলাকার বাসায় রাত সাড়ে ১১টার দিকে শাহজাহান লস্করের লাশ দেখতে যান কিশোরগঞ্জ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এ সময় বাসার সামনে থেকে তাকে সদর থানার পুলিশ গ্রেপ্তার করে।

সদর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় শ্রমিক নেতা আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।

‘ভারত ও আমাদের জেন জি আন্দোলনের মিল অমিল’
  • ১৮ অক্টোবর ২০২৬
সমাজসেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্…
  • ১৮ অক্টোবর ২০২৬
জিম্বাবুয়ের সঙ্গে লজ্জাজনক হারের পর ব্যাটারদের দুষলেন তাসকিন
  • ১৮ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ৭৪ শতাংশ শিক্ষার্থী র‍্যাগিংয়ের শিকার
  • ১৮ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত …
  • ১৮ অক্টোবর ২০২৬
মেসির জাদুকরি ড্রিবলিং, ৪ মিনিটে দুই গোল করে জেতালেন ইন্টার…
  • ১৮ অক্টোবর ২০২৬