খুলনায় ব্যাংকের লকার ভেঙে ১৬ লাখ টাকা লুট

১৬ আগস্ট ২০২৫, ০৯:২৭ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:১৮ PM
বাংলাদেশ কৃষি ব্যাংক

বাংলাদেশ কৃষি ব্যাংক © লোগো

খুলনার রূপসা উপজেলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি শাখার লকার ভেঙে প্রায় ১৬ লাখ টাকা লুট হওয়ার মতো ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল থেকে শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টার মধ্যে যেকোনো সময়ে এ ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার বিকেল থেকে ব্যাংক বন্ধ ছিল। শুক্রবার রাত ১০টার দিকে নিরাপত্তা প্রহরী মূল ফটকের কলাপসিবল গেটের তালা কাটা অবস্থায় দেখতে পান এবং বিষয়টি স্থানীয়দের জানান। পরে খবর পেয়ে রূপসা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার বিকেলে ব্যাংক বন্ধ হয়ে যায়। ওই দিন থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে যেকোনো ব্যাংকের লকার ভেঙে ১৬ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। আমরা ব্যাংক থেকে এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। সেগুলোর চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে।

ওসি আরও বলেন, গত রাতে ব্যাংকের কোনো প্রহরী ছিল না। এ সুযোগ বুঝে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে।

 

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬