বাকৃবিতে পশুপালন ও ভেটেরিনারি অনুষদের কম্বাইন্ড ডিগ্রি ইস্যুতে ভোট গ্রহণের উদ্যোগ

১৪ আগস্ট ২০২৫, ১০:২৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০৭:১২ AM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় © টিডিসি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদ ও ভেটেরিনারি সায়েন্স অনুষদের শিক্ষার্থীদের দীর্ঘদিনের কম্বাইন্ড ডিগ্রির দাবির পরিপ্রেক্ষিতে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত কমিটি।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের কম্বাইন্ড ডিগ্রির আন্দোলন নিষ্পত্তি কমিটির সদস্যসচিব ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।

আসাদুজ্জামান সরকার বলেন, কমিটি ইতিমধ্যেই বিভিন্ন স্টেকহোল্ডারের সাথে বিস্তারিত আলোচনা সম্পন্ন করেছে এবং প্রাপ্ত মতামতের ভিত্তিতে একটি দীর্ঘমেয়াদি ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মতামত সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। চলমান আন্দোলনের স্থায়ী সমাধানের লক্ষ্যে উভয় অনুষদের শিক্ষার্থীদের মতামত ইআরপি সিস্টেমের মাধ্যমে গ্রহণ করা হবে।

মতামত প্রদানের জন্য ভেটেরিনারি অনুষদের লেভেল ১ থেকে লেভেল ৫ এবং পশুপালন অনুষদের লেভেল ১ (প্রথম বর্ষ) থেকে লেভেল ৪ (চতুর্থ বর্ষ) এর শিক্ষার্থীদের কাছে একটি বিশেষ লিংক পাঠানো হবে। শিক্ষার্থীরা ১৪ আগস্ট রাত ১২টা ১ মিনিট থেকে শনিবার (১৬ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত অনলাইনে ভোট দিতে পারবেন। শিক্ষার্থীরা তাদের নিজস্ব ইআরপি সিস্টেম লগইন করে মতামত প্রদান করবে। তবে ডিগ্রি সম্পন্নকারী ও ইন্টার্ন শিক্ষার্থীরা এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।

১০ বছরের মধ্যে ক্যান্সার-হৃদরোগ ‘অতীত’ হয়ে যাবে, জানালেন অ্…
  • ১১ নভেম্বর ২০২৬
আগে শহীদদের তালিকা, পরে রাজাকারদের তালিকা বিবেচনা করবে সরকার
  • ১১ নভেম্বর ২০২৬
শমিতের গোলে এগিয়ে বাংলাদেশ
  • ১১ নভেম্বর ২০২৬
ফার্মেসি কাউন্সিলের ‘বি’ ক্যাটাগরির নিবন্ধন পাবেন না কারিগর…
  • ১১ নভেম্বর ২০২৬
মেডিকেল কলেজে শ্রীলঙ্কান শিক্ষার্থী বৃদ্ধি করবে বাংলাদেশ
  • ১১ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে না কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950