বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে ৫ দিন ধরে পশুপালন অনুষদের শিক্ষার্থীদের বিক্ষোভ

০৩ আগস্ট ২০২৫, ০৫:৪৮ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৫, ০৫:৪২ PM
কম্বাইন্ড ডিগ্রির দাবিতে টানা পাঁচ দিন ধরে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে টানা পাঁচ দিন ধরে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা © টিডিসি

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে টানা পাঁচ দিন ধরে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। ‘এক পেশায় দুই ডিগ্রি’ মানতে নারাজ শিক্ষার্থীরা লাল কার্ড দেখিয়েছেন বাংলাদেশ অ্যানিম্যাল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনকে (বাহা)।

রবিবার (৩ আগস্ট) বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি ডিগ্রি প্রদানের দাবিতে পঞ্চম দিনের মতো আন্দোলন করেছেন বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের শিক্ষার্থীরা।

আন্দোলনের অংশ হিসেবে বেলা ১১টায় পশুপালন অনুষদের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা ‘এক দফা এক দাবি, কম্বাইন্ড কম্বাইন্ড’, ‘এক পেশায় দুই ডিগ্রি, মানি না মানি না’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

এর আগে আজ সকাল সাড়ে ১০টার দিকে পশুপালন অনুষদের ডিন কার্যালয় ও প্রধান দুটি ফটকে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা। বেলা দেড়টা পর্যন্তও এসব ফটক তালাবদ্ধ ছিল।

এদিকে আন্দোলনের বিপরীতে গত বৃহস্পতিবার বাংলাদেশ অ্যানিম্যাল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশন (বাহা) ও পশুপালন অনুষদের এক যৌথ বিবৃতিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘বিপথগামী’ বলে উল্লেখ করা হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা আজকের মিছিলে ‘তুমি কে আমি কে? বিপথগামী বিপথগামী’, ‘কে বলেছে কে বলেছে, বাহা বাহা’ ইত্যাদি স্লোগান দেন এবং লাল কার্ড প্রদর্শন করে বাহাকে প্রত্যাখ্যানের ঘোষণা দেন।

আরও পড়ুন: গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শফিকের বিচার চেয়ে মানববন্ধন

আন্দোলনকারী এক তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা ন্যায্য দাবিতে আন্দোলন করছি। এর আগে আমরা ভারপ্রাপ্ত উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছি। বর্তমানে উপাচার্য ক্যাম্পাসে অবস্থান করছেন, তার কাছেও আবার স্মারকলিপি প্রদান করা হবে এবং দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।’

এদিকে পশুপালন অনুষদের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরাও। তবে তারা ক্লাস ও পরীক্ষা চলমান রেখে আন্দোলনে অংশ নিয়েছেন। ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা পৃথকভাবে একই দাবি জানিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ভেটেরিনারি অনুষদ ছাত্র সমিতির সহসভাপতি মো. মোরসালীন বলেন, ‘আমরা ভেটেরিনারি অনুষদ থেকে আগে থেকেই কম্বাইন্ড ডিগ্রির দাবি জানিয়ে আসছি। পশুপালন অনুষদ এখন সেই দাবিতে আন্দোলন করছে। তাই তাদের সঙ্গে আমরা সংহতি প্রকাশ করেছি। আমরা শিগগিরই উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করব।’

প্রাথমিকে নতুন করে জাতীয়করণ, যা বললেন ববি হাজ্জাজ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার কৃষি গুচ্ছের নেতৃত্বে শেকৃবি, ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময় বাড়ল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্তি তিন বিষয়ের ওপর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মামলার তদন্তে আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জোন ইনচার্জ নিয়োগ দেবে বম্বে সুইটস, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9