চট্টগ্রাম মহানগরে অটোরিকশাসহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদার

১২ আগস্ট ২০২৫, ০৫:৪২ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৩ PM
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) © লোগো

চট্টগ্রাম মহানগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও গ্রাম সিএনজি অটোরিকশা চলাচল অনুমোদিত নয় বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এসব যানবাহনের কারণে নগরে তীব্র যানজট সৃষ্টি ও শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার অভিযোগে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। সম্প্রতি এই অভিযান আরও জোরদার করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞাপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।  

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটারিচালিত অটোরিকশা এবং গ্রাম সিএনজি চট্টগ্রাম মহানগর এলাকায় চলাচলের জন্য অনুমোদিত নয়। এসব যানবাহনের কারণে নগরীতে তীব্র যানজটসহ সড়কে শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। অধিকন্তু ব্যাটারিচালিত অটোরিকশা চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় অধিকাংশ ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি এসব যানবাহনের চালক হিসাবে নিয়োজিত হচ্ছে। ফলে প্রায়ই অনাকাঙ্খিত সড়ক দুর্ঘটনা ঘটছে।

এতে বলা হয়, গত ২০২৪ সালের সেপ্টেম্বর মাস হতে এই ধরনের অবৈধ গ্রাম সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এই অভিযান আরো বেগবান করা হয়েছে। সম্মানিত নাগরিকদের প্রতি অনুরোধ চট্টগ্রাম মহানগর এলাকায় অনুমোদনবিহীন সকল প্রকার যানবাহন ব্যবহার থেকে বিরত থাকুন এবং এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে সহযোগিতা করুন।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ নাগরিক সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের সহযোগিতা চট্টগ্রাম মহানগরকে যানজটমুক্ত, নিরাপদ ও সুন্দর রাখতে সহায়ক হবে।

 

প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল ৫ বছরের শিশু রেদওয়ানের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
স্থগিত শাকসু নির্বাচনের দাবিতে উপাচার্য ভবনের সামনে মানববন্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‘এআই’ গবেষক ইরফানের মৃত্যু নিয়ে নতুন মোড়, আত্মহত্যার দাবি ম…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9