ছাত্রলীগের ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ করল ছাত্রদল

১২ আগস্ট ২০২৫, ১২:০৫ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০২:২৭ PM
আটক হওয়া ছাত্রলীগের ৪ সদস্য

আটক হওয়া ছাত্রলীগের ৪ সদস্য © টিডিসি

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া আজুগিচালা গ্রামে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চার জনকে আটক করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) রাতে স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা মশাল মিছিলের সরঞ্জামসহ তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।

গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মুস্তাকিক আহমেদ জুয়েল বলেন, আমরা গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানবীর আহমেদ মিশুর নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে চারজনকে আটক করি এবং পুলিশে সোপর্দ করি।

এ বিষয়ে  শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল বারিক বলেন, স্থানীয়রা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চারজনকে মশাল মিছিলের প্রস্তুতিকালে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এসময় মশাল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

১২ ঘণ্টা পর অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীর চুল ধরে টেনে-হিঁচড়ে ন…
  • ০৬ নভেম্বর ২০২৬
টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উ…
  • ০৬ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের শীর্ষ দুই পদে আলোচনায় যারা
  • ০৫ নভেম্বর ২০২৬
শেরপুরের গারো পাহাড়ে গাছ থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০৫ নভেম্বর ২০২৬
ধ্বংসস্তূপে মানুষের খোঁজে যে রোবট, তার গন্তব্য এবার লাস ভেগ…
  • ০৫ নভেম্বর ২০২৬
পদোন্নতি পেয়ে বিসিএস পুলিশ ক্যাডার মর্যাদায় এএসপি হলেন ৭৮ ক…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950