সাবেক নারী কাউন্সিলরসহ আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

০৪ আগস্ট ২০২৫, ০৯:৪৩ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি

আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি © সংগৃহীত

রাজধানী ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (৩ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার (৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। 

গ্রেপ্তারকৃতদের মধ্যে সাবেক নারী ওয়ার্ড কাউন্সিলর সুলতানা আহমেদ লিপি রয়েছে। তিনি ঢাকা ৫৮, ৫৯, ৬০ নং ওয়ার্ড স্বতন্ত্র মহিলা কাউন্সিলর পার্থী ছিলেন। এছাড়াও আওয়ামী লীগের গাইবান্ধা সদর-২ আসনের সাবেক  সংসদ সদস্যের এপিএস শাহ মুহাম্মদ সবুর হোসেন (৪৮); গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার ৭নং পবনাপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহ বিপুল খন্দকার ওরফে বদি (৪০); অনলাইন আওয়ামী লীগ ব্লগার ও এক্টিভিস্ট কামাল পাশা চৌধুরী (৬৫); কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ সোহাগ মিয়া ওরফে মির্জা (৩৩); ঢাকা ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের বারনটেক ইউনিটের সহ-সভাপতি মোঃ মতলব মুন্সী (৫৫); কুমিল্লা জেলার  দেবিদ্বার থানার ৪নং সুবিল ইউনিয়ন  আওয়ামীলীগের সভাপতি মোঃ রমিজ উদ্দিন সরকার (৫৮); বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান ও সারিয়াকান্দি উপজেলা যুবলীগের সভাপতি মো: আইয়ুব আলী তরফদার (৪৭); বংশাল থানা যুবলীগের সহ-সভাপতি  সাইদুর রহমান টিটু (৪৮); তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আমানউল্লা হোসেন ওরফে অপু (৫৯); ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম (৩৮) ।

ডিবি সূত্রে জানা যায়, রবিবার (৩ আগস্ট) কদমতলি থানা এলাকা থেকে লিপিকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মামলা রয়েছে। একইদিন বিকাল আনুমানিক সাড়ে ৫ টায় মোহাম্মদপুর থানা এলাকা থেকে  শাহ মুহাম্মদ সবুর হোসেন ও শাহ বিপুল খন্দকার ওরফে বদিকে গ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম। রবিবার অপর এক অভিযানে কামাল পাশা চৌধুরীকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম। গ্রেফতারকৃত কামাল পাশা অনলাইন আওয়ামী ব্লগার ও এক্টিভিস্ট।  সাম্প্রতিক সময়ে অনলাইনে সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা ও কর্মীদের উস্কানি দিয়ে আসছিল সে।

অন্যদিকে মোঃ সোহাগ মিয়া ওরফে মির্জাকে রবিবার  মগবাজার এলাকা থেকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের লালবাগ সংঘবদ্ধ অপরাধ এবং গাড়ি চুরি প্রতিরোধ টিম। রাজধানীর পল্লবী এলাকা  থেকে  অপর এক অভিযানে মোঃ মতলব মুন্সীকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম। গ্রেফতারকৃত মতলব দুটি মামলার এজাহারভুক্ত আসামি। রবিবার অপর এক অভিযানে বংশাল এলাকা থেকে সাইদুর রহমান টিটুকে  গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ এবং গাড়ি চুরি প্রতিরোধ টিম।

ডিবি সূত্রে আরও জানা যায়, সোমবার (৪ আগস্ট) রাত আনুমানিক বিকেল আড়াইটায় ভাটারা থানা এলাকা থেকে মোঃ আরিফুল ইসলামকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগের একটি টিম। গ্রেফতারকৃত আরিফুলের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। একই তারিখ রাত আনুমানিক ৩ টা ২০ মিনিটে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন দক্ষিণ বেগুনবাড়ি এলাকা থেকে সৈয়দ আমানউল্লা হোসেনকে গ্রেফতার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগের একটি টিম। রাজধানীর রমনা থানা এলাকা হতে সোমবার মোঃ রমিজ উদ্দিন সরকারকে গ্রেফতার করে  ডিবি মতিঝিল বিভাগের একটি টিম। একই দিন মো: আইয়ুব আলী তরফদারকে  গ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জুলাই শহীদ স্মরণে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই কো…
  • ১৮ জুলাই ২০২৬
পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়কে ঝরল ২ এইচএসসি পরীক্ষার্থ…
  • ১৮ জুলাই ২০২৬
শুটিং ফেডারেশনের নতুন সভাপতি লে. জেনারেল মাইদুর রহমান, সম্প…
  • ১৮ জুলাই ২০২৬
ডেন্টাল সার্জন থাকলেও যন্ত্রপাতির অভাবে প্রায় বন্ধ দন্তসেবা
  • ১৮ জুলাই ২০২৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে ব…
  • ১৮ জুলাই ২০২৬
স্বাস্থ্য খাতে এআই অন্তর্ভুক্তির লক্ষ্যে আইইউবিএটি, স্বাস্থ…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence