ঠিকঠাক অফিস করেন না মেট্রোরেলের কর্মকর্তারা, নোটিশ জারি

১৭ জুলাই ২০২৫, ০৩:৩৭ PM , আপডেট: ১৮ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
মেট্রোরেল

মেট্রোরেল © সংগৃহীত

মেট্রোরেলের কর্মকর্তা ও কর্মচারীরা যথাসময়ে ঠিকঠাক ভাবে অফিসে আসছেন না। আবার কেউ কেউ অফিসে এসেও সময় শেষ হওয়ার আগেই অফিস ত্যাগ করছেন। এমন পরিস্থিতিতে নোটিশ জারি করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এ বিষয়ে গত ১৫ জুলাই এক নোটিশ প্রশাসন বিভাগ থেকে সংশ্লিষ্ট সকল প্রকল্প পরিচালক ও শাখা প্রধানদের কাছে স্পষ্ট নির্দেশনা পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, সরকারি বিধি অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস সময় শুরু হলেও ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে, ডিএমটিসিএল এবং প্রকল্পসমূহে নিযুক্ত অনেক কর্মকর্তা/কর্মচারী যথাসময়ে অফিসে আসছেন না। আবার কেউ কেউ অফিস সময় শেষ হওয়ার আগেই কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই অফিস ত্যাগ করছেন।

বিষয়টি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের নজরে এসেছে বলে জানানো হয়। এ ধরনের আচরণ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর সুস্পষ্ট লঙ্ঘন বলেও নোটিশে উল্লেখ করা হয়।

এছাড়া অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে প্রতিটি শাখায় হাজিরা খাতা সংরক্ষণ এবং তা সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী ও তাদের একধাপ ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে নিয়মিত পরীক্ষা ও অবলোকনের ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১১০ কোটি টাকার দুর্নীতি করলেও দুদক আমার বিরুদ্ধে কিছু করতো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9