ফরিদপুরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেপ্তার ২৫

১৪ জুলাই ২০২৫, ০৫:৪৮ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০৪:৪০ PM
অভিযানে গ্রেপ্তার আসামিরা

অভিযানে গ্রেপ্তার আসামিরা © টিডিসি

ফরিদপুরের মধুখালীতে মাদক, বিকাশ প্রতারণা ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ২৫ আসামিকে আটক করেছে মধুখালী থানার পুলিশ ও সেনাবাহিনী। রবিবার (১৩ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন স্থানে এ যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপজেলার উত্তর আড়পাড়া চার খালের মোড় এলাকা থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। একই রাতে সেনাবাহিনীর সহায়তায় ডুমাইন এলাকা থেকে বিকাশ প্রতারণা চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি স্মার্ট মোবাইল ফোন, ৪২টি গ্রামীণফোনের সিম কার্ড ও ১০৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ছাড়া বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ১৭ আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান জানান, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রবিবার রাতভর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালানো হয়। মাদক ও অপরাধ দমনে এ অভিযান চলমান থাকবে।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬