দেশীয় অস্ত্রসহ ৩ আওয়ামী লীগ নেতা আটক

০৮ জুলাই ২০২৫, ০২:৫২ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৭:২১ PM
আটক হওয়া ৩ আ.লীগ নেতা

আটক হওয়া ৩ আ.লীগ নেতা © সংগৃহীত

ভোলায় যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ৩ আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। সোমবার (৭ জুলাই) রাতে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ও চরকালি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।  

আটককৃতরা হলেন, ঢাকার শের-ই বাংলা থানার স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. উজ্জ্বল হোসেন (৪২), চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. রিয়াজ মাতাব্বর (৫৫) ও সাংগঠনিক সম্পাদক মো. নিজাম মুন্সি (৫২)।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ২টায় কোস্ট গার্ড দক্ষিণ জোন ও ভোলা সদর থানা পুলিশ যৌথ অভিযান চালায়। অভিযানে চরসামাইয়া ইউনিয়নের বড় চরসামাইয়া ও চরকালী এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। 

তিনি আরও বলেন, উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বার্ন ইনস্টিটিউটে ডাক্তার দেখানোর টিকিট মিলবে অনলাইনে
  • ০১ আগস্ট ২০২৬
টেকসই ও উন্নত জাত উদ্ভাবনেই প্রাণিসম্পদ খাতের ভবিষ্যৎ: বাকৃ…
  • ০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে কড়া সতর্কতা
  • ০১ আগস্ট ২০২৬
প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে: ম…
  • ০১ আগস্ট ২০২৬
১৮০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার
  • ০১ আগস্ট ২০২৬
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন, অন্ধ রাজনৈতিক …
  • ০১ আগস্ট ২০২৬