মোবাইল চুরির অপবাদে মারধর, যুবকের আত্মহত্যা

০৭ জুলাই ২০২৫, ০৯:০০ AM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ১১:৩৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোবাইল চুরির অপবাদে নির্মম নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেছেন শাহিন (২৪) নামের এক যুবক। শনিবার (৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের শাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহিন স্থানীয় মালিহা ফুড কারখানার কর্মচারী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই কারখানার মালিক মঞ্জুর ইসলামের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি শাহিনকে চোর সন্দেহে শারীরিকভাবে নির্যাতন করেন। মারধরের সময় শাহিন নিজেকে নির্দোষ দাবি করলেও ভয়ে মোবাইল খুঁজে বের করে দেওয়ার কথা বলেন।

রাতেই ঘরে ফিরে গলায় ফাঁস দেন তিনি। ভোরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা।

মৃত্যুর আগে মোবাইলে রেকর্ড করা এক বার্তায় শাহিন বলেন, ‘আমি ফোন চুরি করি নাই। এত মানুষের সামনে আমাকে চোর বলে মারছে। ভয় পাইয়া কইছি মোবাইল বের করে দিবো। কিন্তু আমি তো চুরি করি নাই, কিভাবে দিবো?’

শাহিনের বোন বলেন, ‘আমার ভাইরে ওরা অনেক মারছে। রাতে অনেক কাঁদছিল। সকালে দেখি ভাই ঝুলতেছে। ফোনে শেষ রেকর্ডে ভাই বলছে সে নির্দোষ। আমি বিচার চাই।’

অভিযুক্ত মনজুরুল মারধরের বিষয়টি অস্বীকার করে জানান, তার আপন ছোট ভাই মোশারফ মোবাইলটা চুরি করে শাহিনের কাছে রেখেছিল বলে জানালে মোবাইলটি উদ্ধারের জন্য শাহীনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

ঘটনার খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬