ইংরেজি পরীক্ষায় ব্যর্থতার হতাশা, এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

০৫ জুলাই ২০২৫, ০৫:১৮ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০২:১৩ PM
এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার © প্রতীকী ছবি

বরগুনার বেতাগীতে মো. কাউসার (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) সকাল ৭টার দিকে নিজ ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত কাউসার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামের বাসিন্দা বাবুল জমাদ্দারের ছেলে। তিনি সুবিদখালী সরকারি কলেজ থেকে চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা দেন কাউসার। পরীক্ষা ভালো না হওয়ায় সেদিন থেকেই মনমরা ছিলেন তিনি। শুক্রবার রাতেও পরবর্তী পরীক্ষার প্রস্তুতি শেষে রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে যান। পরদিন সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে নেটের দড়িতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

২১ জানুয়ারি প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন
  • ১৬ নভেম্বর ২০২৬
অফিসে একটানা বসে কাজের ক্লান্তি দূর করবে ৩ মিনিটের এই ব্যায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ কী, বন্ধের আগে করণীয় কী
  • ১৬ নভেম্বর ২০২৬
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন
  • ১৬ নভেম্বর ২০২৬
গাজীপুরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো পোশাকশ্রম…
  • ১৬ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারিতে নিয়োগ, জেএসসি পাসে …
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950