মুরাদনগরে মা, মেয়ে ও ছেলেকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬

০৫ জুলাই ২০২৫, ০১:২৬ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৫:৫৯ PM
প্রতীকী

প্রতীকী © সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরের মা, ছেলে ও মেয়েসহ তিনজনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (৫ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানায় র‌্যাব ১১।

র‌্যাব ১১ থেকে পাঠানো ওই বার্তায় তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃত আসামিদের নাম ও পরিচয় জানানো হয়নি। এর আগে ঘটনার দু্ইদিন পর শুক্রবার (৪ জুলাই) রাতে নিহতের মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় ৬৩ জনকে আসামি কর হয়।

প্রসঙ্গত, গত ৩ জুলাই সকালে কড়ইবাড়ি গ্রামে মোবাইল চুরি অপবাদ দিয়ে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়। নিহতরা হলেন- ওই গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা বেগম ওরফে রুবি (৫৩), তার ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে তাসপিয়া আক্তার ওরফে জোনাকি (২৯)। এছাড়া পরিবারের আরেক সদস্য রুমা আক্তার (২৮) গণপিটুনির শিকার হয়ে গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন।

মেসির বিতর্কিত কর্মকাণ্ডে হতবাক সবাই
  • ২২ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেফতার
  • ২২ নভেম্বর ২০২৬
শীর্ষ জার্নালে অ্যাক্সেস নেই ঢাবির, গবেষণার প্রবন্ধ পেতে ধর…
  • ২২ নভেম্বর ২০২৬
যবিপ্রবিতে জাল সনদে ৫ কর্মকর্তা-কর্মচারীর চাকরি, সাবেক দুই …
  • ২২ নভেম্বর ২০২৬
যশোরে নতুন চাল বাজারে, তবু বাড়ছে দাম
  • ২২ নভেম্বর ২০২৬
বিআরটিএতে ইন্টার্নের সুযোগ, থাকছে মাসিক ভাতা
  • ২২ নভেম্বর ২০২৬